• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৬: ৫৮

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সড়ক অবরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে রোববার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান ফান্টু মণ্ডল, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হৃদয় ইসলাম এবং ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সদস্য আহনাফ ইসলাম শাওন।

পুলিশ সূত্রে জানা গেছে, সড়ক অবরোধসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!