• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৯: ৩৭

ক্রিস্টিয়ানো রোনালদো নেই। তাঁর বিদায়ের পর প্রথম ম্যাচে পর্তুগালের সামনে ছিল নতুন করে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ। মাঠে নামার আগে কিংবদন্তি অধিনায়ককে দেওয়া হলো বিশেষ সম্মান। খেলোয়াড়দের গায়ে রোনালদোর সাত নম্বর জার্সি, গ্যালারিতে শ্রদ্ধার বার্তা। কিন্তু সেই আবেগের রাত শেষ হলো হতাশায়। ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগাল।

ব্রাগার এস্তাদিও মিউনিসিপালে শনিবার রাতে অনুষ্ঠিত উয়েফা নেশনস লিগের ম্যাচে শুরু থেকেই পর্তুগালকে চাপে রাখে ডেনমার্ক। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন পিয়েরে-এমিল হয়বিয়ের্গ। বিরতির পর যেন আরও ভয়ংকর হয়ে ওঠে ডেনিশরা। ৪৯ ও ৫৭ মিনিটে জোড়া গোল করে পর্তুগালের কফিনে প্রায় শেষ পেরেক ঠুকে দেন রাসমুস হয়লুন্দ।

এরপর ৭৫ মিনিটে জোয়াখিম অ্যান্ডারসনের হেডে ব্যবধান হয় ৪-০। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্নার্দো সিলভা একটি গোল শোধ করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

রোনালদোর রেখে যাওয়া সাত নম্বর জার্সি পরেছিলেন ক্লাব ব্রুগের ফরোয়ার্ড কার্লোস ফোর্বস। ৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামলেও দলের বিপর্যয় ঠেকাতে পারেননি তিনি।

রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই এমন হারে ধাক্কা খেল পর্তুগাল। তবে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-৪-এর শীর্ষস্থান ধরে রেখেছে তারা। আগেই নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনাল। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডেনমার্ক। ১৭ নভেম্বর ওয়েলসের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে পর্তুগাল। সেই ম্যাচে জয় পেলে গ্রুপসেরা হওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!