• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

রেললাইনে বসে মোবাইলে গেইম খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

Reporter Name / ৬৯২ Time View
Update : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: জামালপুরের মেলান্দহে রেললাইনে বসে মোবাইলে গেইম খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের পূর্ব রুকনাই রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার শাহিদের ছেলে মজিবর রহমান (১৮) শাহাবুদ্দিন মাক্কুর ছেলে শাকিল মিয়া (২০)। মজিবর ষষ্ঠ শ্রেনী পর্যন্ত পড়ালেখা করে ঢাকায় চাকরী করতো ও শাকিল ইসলামপুর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছিলো।

জানা যায়, সোমবার দুপুর দিকে রেললাইনে বসে কানে ইয়ারফোন লাগিয়ে চাদর জড়িয়ে মোবাইলে গেম খেলতেছিলো দু’জন। এ সময় রেললাইনে ডিউটিরত আনসার সদস্যরা সর্তক করে একবার তুলেও দিয়েছিলো তাদের। পরে আনসার সদস্যরা চলে গেলে নিহত দু-যুবক আবারো রেললাইনে বসে গেইম খেলতে থাকে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল ঘটনাস্থলেই মারা যায়। মজিবরকে আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

নিহতদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, ‘তারা দুজনে একটি চাদর গায়ে দিয়ে রেললাইনের ওপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। তখন কয়েকজন লাইন থেকে উঠে খেলার জন্য বলেছিল। তারা শুনে নাই। পরে শুনলাম ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে তারা।’

মেলান্দহ উপজেলা আনসার ভিডিপির কমান্ডার রবিউল ইসলাম বলেন, রেললাইনে ডিউটিরত আনসার সদস্যরা একবার তাদের তুলে দেন। পরে আবার রেললাইনে বসে গেইম খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!