• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কাজ করতে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এর আগে কোনো মেডিক্যাল পরীক্ষা করা যাবে না।

অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোয় এই পরীক্ষা হবে। অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আজ বুধবার জারি করা এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

.

নির্দেশনায় তালিকাভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ মেডিক্যাল সেন্টারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিক্যাল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্যও তা প্রক্রিয়াকরণ করা হবে না বলে জানানো হয়েছে।

কোনো মেডিক্যাল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিক্যাল পরীক্ষা করতে বা করাতে পারবে না। মন্ত্রণালয়ের নির্দেশনায় এ কথা উল্লেখ করা হয়।

.

কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিক্যাল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট, টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়া, অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা না দিতে মন্ত্রণালয় অনুরোধ করেছে।

মন্ত্রণালয় বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটির ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিক্যাল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারী মেডিক্যাল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন-বিধি অনুযায়ী যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

.

নির্দেশনা অমান্যকারী মেডিক্যাল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত ও মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।

অবৈধ বা অনুমোদনহীন মেডিক্যাল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত রাখবে। সব সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করেছে মন্ত্রণালয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!