• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

মাইলস্টোনে দুর্ঘটনায় তথ্য সংগ্রহে চালু হয়েছে হেল্প ডেস্ক

নিজস্ব প্রতিবেদক / ৬৫৩ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহে খোলা হয়েছে হেল্প ডেস্ক। সেখানে নিখোঁজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া কাউকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে এই চিত্র দেখা যায়।

সরোজমিনে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছে। আজও সেখানে উৎসুক জনতা ভিড় করছে। তবে তা বিগত কয়েক দিনের তুলনায় তুলনামূলক কম। এছাড়া সকালে এক শিক্ষার্থীর সন্ধানে আশা পরিবারের সদস্যদের ভেতরে ঢুকতে দেখা গেছে।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইচ্ছুক জনতাকে ভিড় না জমাতে বারবার অনুরোধ জানাচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিখোঁজের সন্ধানে কেউ আসছে কিনা তা জানতে চাওয়া হচ্ছে।

প্রধান ফটকের সামনে কথা হলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিন এস কে সোলাইমান বলেন, ‘আমরা বারবার উৎসুক জনতাকে স্কুলের সামনে ভিড় না করার অনুরোধ জানাচ্ছি। তারপরও অনেকে এসে ভিড় জমাচ্ছেন। এছাড়া যদি নিখোঁজের সন্ধানে আসে তাহলে তাদের আমরা ভেতরে প্রবেশ করতে দিচ্ছি। ভেতরে আমাদের তথ্য সংগ্রহের বুথ রয়েছে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!