• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা, কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন এগিয়ে নেতানিয়াহুর জোট, সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না এআইয়ের পানি ব্যবহার নিয়ে স্যাম অল্টম্যানের দাবি কতটা সত্য হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন আজ টিভিতে যা দেখবেন (২৮ অক্টোবর ২০২৬) পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত্রী ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে

ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণ

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে এক গৃহপরিচারিকাকে (৫০) ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চার ব্যক্তির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় আজ শনিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।

.

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর সকালে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় এক ব্যক্তির বাসায় গৃহপরিচারিকার কাজ করতে গেলে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও তিনজন মিলে ওই নারীকে ধর্ষণ করে।

.

বিষয়টি কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হয়। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই নারী। পরে স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

.

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ বলেন, এক নারীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!