• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৩: ২৯

সিকিমের ভারত-চীন সীমান্তে একটি বিমানের গতিবিধিকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য। সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, গত ১২ নভেম্বর চীনের দিক থেকে সিকিম সীমান্তের দিকে উড়ে আসে বিমানটি। ভারতের আকাশে বিমানটি অন্তত ২০ থেকে ২৫ মিনিটধরে চক্কর দেয়।

এই সময় ভারতীয় বিমানবাহিনী বার বার সতর্ক করলেও বিমানটি সরে যায়নি। তবে বিমানটি কাদের মালিকানায় ছিল, কেন উড়ে এসেছিল, তা এখনো স্পষ্ট নয়। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকেওই বিমান নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সেনা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২৫ হাজার ফুট উঁচুতে চক্কর কাটছিল বিমানটি। সকাল ৮টা নাগাদ তা ভারতীয় বিমানবাহিনীর নজরে আসে। বিমানের গতিবিধি রেডারে ধরা পড়ার পর একাধিক বার রেডিয়ো বার্তা পাঠানো হয়। অবিলম্বে ভারতের আকাশসীমা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পরেও অন্তত ২০ মিনিট ধরে চক্কর কাটে বিমানটি।

বিমানের গতিবিধি যে এলাকায় ধরা পড়েছে, সেখান থেকে শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারির সুযোগ রয়েছে। ওই করিডোর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে দেশের বাকি প্রান্তের যোগাযোগের প্রধান পথ। কৌশলগত দিক থেকে করিডোরের গুরুত্ব অনেক বেশি। ফলে শুধু আকাশসীমা লঙ্ঘনেই বিষয়টি সীমাবদ্ধ নয়। সিকিম সীমান্তের বিমান-রহস্য ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার কাছেও উদ্বেগের। এ বিষয়ে আরো তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!