• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিরোধী দলের চরিত্রহনন না করে ব্যর্থতা সামলান: সরকারের উদ্দেশে জামায়াত আমির বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল মোটরসাইকেলের ট্যাংকে ছিদ্র হচ্ছে, কারণ নিয়ে ধোঁয়াশা শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের: নাহিদ ইসলাম ১৩০তম হয়েও বাংলাদেশের কিশোর ফুটবলাররা পেল লাখ টাকা করে পুরস্কার রামানুজনের একটি সূত্র থেকে মিলল অসীমসংখ্যক নতুন সূত্রের সন্ধান বাংলালিংকের অ্যাপের নতুন রূপ মুক্ত বাসে পাশে একজন বসতেই অচেতন হন রিদয়ন, নয় দিন পর ফেলে যাওয়া হয় মির্জাপুরে এবার বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ভিডিও বার্তা ফেরানোর নির্দেশ হাইকোর্টের ‘খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে’— এই বর্গি কারা

বাংলালিংকের অ্যাপের নতুন রূপ মুক্ত

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল ও লাইফস্টাইল সেবা একই জায়গায় আনতে ‘মুক্ত’ নামের নতুন অ্যাপ চালু করেছে বাংলালিংক। আগের মাইবিএল অ্যাপের পরিবর্তে মুক্ত আনা হয়েছে। দেশ–বিদেশের যেকোনো মোবাইল নম্বরের মাধ্যমে অ্যাপটিতে প্রবেশ করা যাবে। ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে সহজেই অ্যাপটির বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্ত সবার জন্য উন্মুক্ত ও সহজে ব্যবহারযোগ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে গান ও গল্প শোনা, ধর্মীয় পরামর্শ, সর্বশেষ সংবাদ ও খেলা দেখা যাবে। পাশাপাশি টেলিযোগাযোগ ও দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সেবাও পাওয়া যাবে।

.

বাংলালিংকের তথ্যমতে, মুক্ত অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘পারসোনালাইজেশন’–সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহারের সুপারিশ করে। এ ছাড়া অ্যাপটি থেকে নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরেও বিভিন্ন সেবা চালু করা যায়।

.

বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা কাজী মাহবুব হাসান বলেন, ‘মানুষ এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গিয়ে জীবনকে আরও সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। মুক্তর মাধ্যমে আমরা এসব সেবা এক জায়গায় নিয়ে আসতে চাই, যাতে সবাই তা ব্যবহার করতে পারেন।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!