• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান তুরাগে যুবদল নেতা আনিসুর রহমানের ওপর স/ন্ত্রাসী হামলা ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গণহ/ত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আন্তর্জাতিক বিচার আদালত লালবাগে প্লাস্টিকের গোডাউনে আ/গু/ন, আহত ২ ফায়ার ফাইটার

বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০২: ২০

কৃষি খাতে শ্রমিকের জন্য বাংলাদেশ ও নেপালের প্রতি ঝুঁকছে জাপান। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ঐতিহ্যগতভাবে কৃষি শ্রমিকের সরবরাহে ঘাটতি পড়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে ঝুঁকছে টোকিও। সোমবার চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, বিদেশি শ্রমিক সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়া টোকিওভিত্তিক কোম্পানি মিরাই কৃষি কাজের জন্য প্রথম বাংলাদেশি শ্রমিক সরবরাহের ইঙ্গিত দিয়েছে। ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশগুলো থেকে শ্রমিকদের জাপানে যাওয়া কমায় দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে শ্রমশক্তির সন্ধান শুরু করেছে জাপানি কোম্পানিগুলো।

জাপানের কৃষিক্ষেত্রের দক্ষতার বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত আগস্টে বাংলাদেশের দুই প্রার্থীকে মিরাই চাকরির অফার দেয়। উত্তর-পূর্বাঞ্চলীয় আমোরি প্রিফেকচারে চাকরিতে শিগগিরই যোগ দেবেন তারা।

চাকরির অফার পাওয়া ২১ বছর বয়সি ময়মনসিংহের বাসিন্দা আহসান হাবিব বলেন, ‘আমি জাপানে যাওয়ার সুযোগে আপ্লুত। জাপানের কৃষি ব্যবস্থা সম্পর্কে এখন পড়াশোনা করছি। নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’

অপর প্রার্থী ২০ বছর বয়সি বরিশালের বাসিন্দা সিয়ামুর রহমান বলেন, ‘জাপানে কাজের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। জাপানে গিয়ে আমি কঠোর পরিশ্রম করতে চাই।’

জাপান সরকারের তথ্য অনুসারে, কৃষি খাতে ‘টাইপ ১’ বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি শ্রমিক নেয় দেশটি। এ শ্রমিকরা জাপানে পাঁচ বছর পর্যন্ত অবস্থান করতে পারেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুনে জাপানে কৃষি শ্রমিকের সংখ্যা ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে।

জাপানের ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির তথ্য অনুসারে, দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শ্রমিক গিয়েছে ইন্দোনেশিয়া থেকে। মোট ১৮,২৫৫ ইন্দোনেশিয়ান শ্রমিক জাপানে রয়েছেন। এর বিপরীতে নেপাল থেকে ৯১৬, শ্রীলঙ্কা থেকে ৬৩৮ ও বাংলাদেশ থেকে ৩৩৪ শ্রমিক জাপানে গিয়েছে।

মিরাইয়ের প্যারেন্ট কোম্পানি সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজারি বিভাগের জেনারেল ম্যানেজার ইউজি নোমুরা জানান, ভিয়েতনাম, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতে মজুরি বেড়ে যাওয়ায় ওই অঞ্চলগুলো থেকে কৃষি শ্রমিক আকৃষ্ট করতে জাপান ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে।

তিনি বলেন, ‘শ্রমিক সরবরাহ উৎসের সন্ধানে দক্ষিণ এশিয়ার দিকে আমরা ঝুঁকছি। যদিও বাংলাদেশ বড় কোনো কৃষিপ্রধান জাতি নয়, তবে ১৭ কোটি জনসংখ্যার কৃষিভিত্তিক দেশ হিসেবে এর উন্নতির বড় ধরনের সম্ভাবনা রয়েছে।’

সাসটেইনেবল হোল্ডিংস ২০১৭ থেকে মিরাইয়ের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিদেশি শ্রমিক জাপানে সরবরাহ করছে। একইসঙ্গে তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে কোম্পানিটি। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা ও নেপালে মিরাইয়ের সহযোগী রিক্রুট স্কুল ছড়িয়ে আছে।

১৮ থেকে ৩০ বছর বয়সি চাকরিপ্রার্থীদের মধ্যে নারীরা বেশিরভাগই পরিচর্যার কাজে যাচ্ছেন। অন্যদিকে পুরুষরা কৃষি খাতে চাকরিতে ঝুঁকছেন। নোমুরা জানান, কৃষিতে ‘নির্দিষ্ট দক্ষ কর্মী’ মর্যাদা অর্জন করতে প্রার্থীদের এন-ফোর প্রাথমিক পর্যায়ের জাপানি ভাষা পরীক্ষা এবং লিখিত ও ব্যবহারিক কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তিনি বলেন, ‘জাপান অগ্রসর কৃষি প্রযুক্তির দেশ। এ কারণে জাপানে কাজের অভিজ্ঞতা নিয়ে অনেকেই অস্ট্রেলিয়া ও ইসরাইলে গিয়ে কৃষিক্ষেত্রে চাকরি বা নিজস্ব ব্যবসা করছেন।’

মিরাই বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে তিনটি সহযোগী রিক্রুট স্কুল পরিচালনা করে। ঢাকার স্কুলে জাপানি ভাষা ও অন্য বিভিন্ন বিষয়ে পড়ান নোরিকো নুর নবি। হাবিব ও সিয়ামের সাফল্যে উচ্ছাসিত তিনি। বাংলাদেশে দুই দশকের বেশি অবস্থানের অভিজ্ঞতায় এ জাপানি নাগরিক বলেন, প্রত্যেক শ্রমিকের সংস্কৃতিগত প্রেক্ষাপট ও মানসিকতার অনুধাবন কার্যকর প্রশিক্ষণের জন্য প্রধান চাবিকাঠি। একইসঙ্গে জাপানে বিদেশি শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার বিষয়ে গুরুত্ব দেন তিনি।

বিদ্যমান জনসংখ্যায় বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাওয়াসহ নানান কারণে দীর্ঘদিন ধরে জাপানের কৃষি খাত তীব্র শ্রমিক সংকটে ভুগছে। সরকারি তথ্য অনুযায়ী, টাইপ-১ শ্রমিক ও সাধারণভাবে অবস্থানের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এমন টাইপ-২ মর্যাদাপ্রাপ্ত কর্মীদের অন্তর্ভুক্ত করে, গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ জাপানে কৃষি খাতে বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী এবং কারিগরি শিক্ষানবিশদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে।

মোট শ্রমিকের ৬০ শতাংশের বেশি অর্থাৎ ৩৯ হাজার ২৩৪ বিদেশি কর্মী ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে গিয়েছে।

তবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর পরিবর্তিত পরিস্থিতি জাপানে দক্ষিণ এশীয়দের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নোরিয়ুকি তাকাকুরা বলেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ তাদের আন্তরিকতা ও পরিশ্রমের জন্য পরিচিত, যার ফলে তাদের সম্মানের চোখে দেখা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!