• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

বর্ষপূর্তি উপলক্ষে স্পার্ক গিয়ারে পোশাকসহ বিভিন্ন পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ রয়েছে স্পার্ক গিয়ারের শোরুমগুলোতে। বর্ষপূর্তির এ আয়োজনে এসব সংগ্রহের পাশাপাশি অন্যান্য পণ্যও বিশেষ ছাড়ে কেনার সুযোগ থাকছে।

পুরুষদের পোশাকের সংগ্রহে রয়েছে স্যুট, ব্লেজার, এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট। অফিস, ব্যবসায়িক সভা কিংবা প্রতিদিনের ব্যবহারের জন্য ফরমাল, ক্যাজুয়াল ও বিজনেস ক্যাজুয়াল—সব ধরনের পোশাকই রয়েছে এ সংগ্রহে।

অন্যদিকে, নারীদের জন্য রয়েছে টপস, কুর্তি, পালাজ্জোসহ বিভিন্ন নকশার ওয়েস্টার্ন পোশাক। শিশুদের সংগ্রহেও রয়েছে নানা ধরনের পোশাক। পাশাপাশি শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রসাধনী।

স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার বলেন, ‘আমাদের সংগ্রহে ফরমাল, ক্যাজুয়াল ও বিজনেস ক্যাজুয়াল পোশাক রয়েছে। মৌসুমের উপযোগী রং, প্যাটার্ন ও আরামদায়ক কাপড়কে প্রাধান্য দিয়ে পোশাকের নকশা করা হয়।’

বর্ষপূর্তির এ বিশেষ আয়োজন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। তাই নতুন পোশাক কিংবা দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় ফ্যাশন পণ্য কেনার পরিকল্পনা থাকলে স্পার্ক গিয়ারের ১৯টি শাখায় পাওয়া যাচ্ছে মূল্যছাড়ের এ সুযোগ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!