• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত আমাদের উত্তরা ফাউন্ডেশন এর নতুন কমিটি গঠন: সভাপতি আলী হোসেন, সম্পাদক এলেন বিশ্বাস নতুন টেন্ডার প্রক্রিয়া জনসাধারণের জন্য হুমকির মুখে – দাবী ঠিকাদারদের জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’ টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন এনসিপি নেতা মাহিন তালুকদারের ছবি ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচার

বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন এমপি

সকালের রিপোর্ট ডেস্ক / ১২১ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের বিহারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসেছেন দেশটির এক এমপি। তার নাম তারিক আনোয়ার। মূলত কংগ্রেসের এই সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়ায় একপর্যায়ে গ্রামবাসীরা তাকে পিঠে তুলে নিয়ে জলাবদ্ধ এলাকা পার করান।

এদিকে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। সোমবার (০৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বিহারের কাটিহারে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে অস্বস্তি বোধ করায় কংগ্রেস সংসদ সদস্য তারিক আনোয়ারকে স্থানীয় গ্রামবাসীরা কাঁধে তুলে নিয়েছিলেন।

ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ায় রাজনৈতিক বিতর্ক তৈরি হলেও কংগ্রেস নেতার পক্ষ থেকে বলা হয়েছে, তিনি অসুস্থ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

কাটিহার থেকে নির্বাচিত এমপি আনোয়ার দুই দিনের সফরে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ট্রাক্টর, নৌকা ও মোটরসাইকেলসহ নানা যান ব্যবহার করে দুর্গতদের সঙ্গে দেখা করেন। তবে একটি ভিডিওতে দেখা যায়, গ্রামবাসীরা তাকে পিঠে তুলে জলাবদ্ধ জমি পার করছেন।

কাটিহার জেলা কংগ্রেস সভাপতি সুনীল যাদব এনডিটিভিকে জানান, “আমরা ট্রাক্টর, নৌকা ও বাইক ব্যবহার করেছি। কিন্তু একপর্যায়ে আমাদের ট্রাক কাদায় আটকে যায়, প্রায় দুই কিলোমিটার হেঁটে যেতে হয়। প্রচণ্ড গরমে আনোয়ার সাহেবের মাথা ঘুরছিল। তখনই গ্রামবাসীরা ভালোবাসা থেকে তাকে তুলে নেন।”

ভিডিওতে দেখা গেছে, একজন গ্রামবাসী তাকে পিঠে নিয়েছেন, পেছন থেকে অন্যরা ধরে রেখেছেন যেন পড়ে না যান। একজন পুলিশ কর্মকর্তাকেও সহায়তা করতে দেখা যায়।

আনোয়ার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছবি ও ভিডিও শেয়ার করে বন্যাদুর্গত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সরকারের কাছে দ্রুত ত্রাণ সহায়তার আবেদন জানিয়েছেন।

অন্য এক ছবিতে দেখা যায়, তিনি হাঁটছেন আর পুলিশ কর্মকর্তা ও অন্য এক ব্যক্তি ছাতা ধরে তাকে রোদ থেকে বাঁচাচ্ছেন। আরেকটি ভিডিওতে তাকে ট্রাক্টরে বসে থাকতে এবং সেখানেও চারপাশে ছাতা ধরা মানুষ দেখা যায়।

বিহারের গঙ্গা, কোসি, গণ্ডক ও ঘাঘরা নদীর পানির স্তর বিপৎজনক অবস্থায় থাকায় বিহারের বন্যা পরিস্থিতি এখনও সংকটজনক বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!