• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তায় যা বললেন প্রধান উপদেষ্টা

সকালের রিপোর্ট ডেস্ক / ২২০ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ এপ্রিল) এক শোকবার্তায় তিনি বলেন, “আমরা তার মৃত্যুতে এমন এক পোপ যুগের সমাপ্তি দেখলাম, যা ছিল মানবিক মর্যাদা, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও প্রান্তিক মানুষের ন্যায়বিচার আদায়ের গুণাবলিতে পরিপূর্ণ।

প্রধান উপদেষ্টা আরও বলেন,“তার নেতৃত্ব ধর্মীয় সীমার বাইরে গিয়েও লাখ লাখ মানুষকে আরও অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও মানবিক বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছিল।”

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “আমি পোপ ফ্রান্সিসের সঙ্গে বহুবার দেখা করতে এবং শান্তি, মানবিক মর্যাদা ও পরিবেশ সুরক্ষার লড়াইয়ে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছি।”

রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন পোপ ফ্রান্সিস।

সেই সফরের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় বলেন, “পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব সম্প্রদায়ের শোকে বাংলাদেশের মানুষও শামিল হয়েছে, যারা তার ২০১৭ সালের আগমনের জন্য সম্মানিত বোধ করে।”

ড. ইউনূস বলেন,“এই দুঃখের সময়ে আমরা ক্যাথলিক চার্চ এবং এ ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সেই সঙ্গে তার শিক্ষার গভীর প্রভাব এবং সবার প্রতি তার মানবিক আচরণকে স্মরণ করছি।”

প্রধান উপদেষ্টা বলেন, “তার বিদেহী আত্মা চির শান্তিতে থাকুক। তিনি দয়া ও মানবিকতা সম্পন্ন যে ঐক্যবদ্ধ বিশ্ব গড়ার স্বপ্ন দেখতেন, আমরা যেন তার প্রতি শ্রদ্ধা জানানো অব্যাহত রাখতে পারি।”

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!