• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৭: ১৪

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান মামুন। প্রধান আলোচক ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।

সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ক্বারীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। ক্বারীরা হলেন—মিশরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী ওয়াহিদ খাজায়ঈ, দক্ষিণ আফ্রিকার ক্বারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া স্থানীয় হাফেজ ও ক্বারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উস্তাজুল কুররা মরহুম হাফেজ ক্বারী মো. সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে আগত ধর্মপ্রাণ মুসলমানরা যেন আন্তর্জাতিক ক্বারীদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে পান এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি সাধারণ মানুষের তাকওয়া বৃদ্ধি পায়—এটাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!