• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রোহিঙ্গা গণহ/ত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের পরিকল্পনা সরকারের: নৌপরিবহনমন্ত্রী

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২০: ২৪

পদ্মা দ্বিতীয় সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-কুমিল্লা কর্ডলাইনসহ যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রকল্প আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে ‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যরা অংশগ্রহণ করেন।

শেখ রবিউল আলম বলেন, জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পের কোনোটি বাস্তবায়নের প্রস্তুতি পর্যায়ে, কোনোটি সম্ভাব্যতা যাচাই এবং কোনোটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পর্যায়ে রয়েছে। পদ্মা দ্বিতীয় সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এর বিস্তারিত নকশা নিয়েও কাজ চলছে।

ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রসঙ্গে তিনি বলেন, এ প্রকল্পের তিনটি বিকল্প নিয়ে কাজ হয়েছে। এর মধ্যে পুরোটা উড়ালসড়ক না করে আংশিক উড়ালসড়ক নির্মাণের দ্বিতীয় বিকল্পটি ব্যয়সাশ্রয়ী বলে মনে হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। এই বিকল্প অনুমোদন পেলে এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হতে পারে।

ঢাকা-কুমিল্লা কর্ডলাইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রায় ৮৩ হাজার কোটি টাকার এ প্রকল্প পুরোপুরি উড়ালপথে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এতে জমি অধিগ্রহণ কম লাগবে, জটিলতা কমবে এবং দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগে বেশ কিছু প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ কারণে একটি প্রকল্প গ্রহণের পর বাস্তবায়ন শুরু করতেই এক থেকে দেড় বছর লেগে যায়। এরপর বাস্তবায়নে আরও তিন থেকে চার বছর প্রয়োজন হয়।

শেখ রবিউল আলম বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার ও জনগুরুত্ব বিবেচনায় রেল, নৌ ও সড়ক যোগাযোগ এবং সেতু খাতের প্রকল্পগুলো নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এসব প্রকল্প বাস্তবায়ন করা গেলে যোগাযোগ খাতে বড় পরিবর্তন আসবে।

সাংবাদিকদের খণ্ডিত তথ্য বা ধারণাপ্রসূত প্রতিবেদনের পরিবর্তে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ভুল-ত্রুটি ও বিচ্যুতি অবশ্যই তুলে ধরতে হবে। তবে কোনো প্রতিষ্ঠানকে বিতর্কিত করার পাশাপাশি প্রতিষ্ঠানকে সংশোধন ও বিকশিত করতেও সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা শুধু সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, অনিয়ম তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সেবার মান উন্নয়নেও সাংবাদিকদের ভূমিকা রয়েছে। তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও অপতথ্য প্রচার থেকে বিরত থাকা জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জনগণের কাছে জবাবদিহি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও রোড সেফটি প্রকল্প পরিচালক মোহাম্মদ সাব্বির হাসান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আসিফ রায়হান।

দিনব্যাপী এ কর্মশালায় ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা, বাংলাদেশের সমন্বিত যোগাযোগ ও পরিবহনব্যবস্থা, সড়ক, সেতু, রেল ও নৌখাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় এবং আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া উন্মুক্ত আলোচনা ও মন্ত্রীদের অংশগ্রহণে বিশেষ ‘মিনিস্টারস সেশন’ অনুষ্ঠিত হয়। বিভিন্ন অধিবেশনে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!