• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

পরকীয়া কেলেঙ্কারি ও নিরাপত্তা উদ্বেগে এনভিডিয়ার সিইওর পদত্যাগ

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২০: ৫৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২০: ৫৮

পরকীয়া সম্পর্ক ঘিরে জাতীয় নিরাপত্তা উদ্বেগ ও একের পর এক বিতর্কের মুখে পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। বৃহস্পতিবার তার পদত্যাগের ঘোষণা আসে।

প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে। একই সঙ্গে প্রথমবারের মতো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এনভিডিয়া। এ দায়িত্ব পেয়েছেন উদ্যোক্তা ও বিনিয়োগকারী হার্ভে সি জোনস।

চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে হুয়াংয়ের পরকীয়া সম্পর্কের অভিযোগ সামনে আসার পর তার পদত্যাগের দাবি জোরালো হয়। বুধবার রাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে আরো দাবি করা হয়, এনভিডিয়ার এক নারী নির্বাহীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। ওই নারী তার অধীনেই কাজ করতেন। তবে এসব প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিল। সাবেক মেগাস্পিড নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসার পর এ বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যালিসের চীনা সরকারি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি হুয়াং লে নামেও পরিচিত। তবে দুজনের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।

এদিকে সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে চলার বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও জেমস তান বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে স্বচ্ছতা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এনভিডিয়া জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা প্রতিষ্ঠানের গোপন তথ্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার মতো কারণ তাদের নেই। তবে তদন্তে সব ধরনের তথ্য ও প্রমাণ খতিয়ে দেখা হবে।

এদিকে পদত্যাগের খবরের পর বৃহস্পতিবার প্রাক্‌-বাজার লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ১০ শতাংশ কমে যায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!