• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর শাহজাদপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩ নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা মিরপুরে যাত্রীবাহী বাসে আ/গু/ন, হাতেনাতে আটক দুই আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের

নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০: ২৪

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল রোববার পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে আজ সোমবার বিকেলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে ওই সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্যসচিব ছাইদুল ইসলাম কিসমত, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান, সদস্য হিরুয়ার রহমান ও আসাদুজ্জামান বাবু।

একই ঘটনার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদল আজ সোমবার সন্ধ্যার পর পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শেষে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ের সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।

ওই দুই সমাবেশে বক্তারা নাজিরপুরসহ দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদ জানান। স্বৈরাচার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দেশবিরোধী সব কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেওয়া হয় সমাবেশে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

প্রসঙ্গত, গতকাল রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে এসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিএনপির দুটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। টুঙ্গিপাড়া থেকে আসা বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতা-কর্মী মিছিলসহকারে এসে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় ওই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা চালিয়ে লুটপাট করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!