• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী শাহীন ভুঁইয়া উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলা ছাত্রদের সম্মানে তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তুরাগ দক্ষিন যুব বিভাগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত রেডিক্যাল হাসপাতালের ‘ভয়ঙ্কর’ বিল! তুলা-স্যাভলনের ছোঁয়ায় ৫০০ টাকা! উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত

নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

সকালের রিপোর্ট ডেস্ক / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পাটওয়ারী বলেন, আমরা যে সার্ভেগুলো করেছি, ১৫০টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে এরই মধ্যেই যারা জেলা সমন্বয়কারী প্রধানরা আছেন তাদেরকে প্রস্তুতি নিতে বলেছি। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজের যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের ওপর গুলি চালায়নি তাদের প্রার্থীতা থাকবে। নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি।

 

বিএনপি প্রসঙ্গে বলতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, বিএনপি ৫০ থেকে ১০০টি আসন পেতো। এখন তারও নিচে নেমে যাবে।

এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে পাটওয়ারী বলেন, নিবন্ধন পেলে প্রতীক যাতে শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলার যেকোনো একটা হয়। এর ব্যত্যয় হলে এটা কীভাবে নিতে হয় আমরা জানি।

ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপির নিবন্ধনের বিষয়ে জানিয়ে তিনি বলেন, তাই তাদের চাহিত প্রতীকটিও যেন থাকে এনসিপি সেই দাবি জানিয়েছে ইসিকে। শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক থেকে সরছে না এনসিপি। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।

নির্বাচনে এনসিপি কোনো জোটে যাবে না। বরং তরুণদের নিয়ে বৃহত্তর অ্যালাইয়েন্স আসছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আগামীর নির্বাচন হবে আলেমদের পক্ষে, নারীদের পক্ষে।

কোনো জোটে নয়, স্বতন্ত্র মানে এককভাবে ভোট করবে এনসিপি। বিএনপি কিংবা জামায়াতে যোগ দেবে না বলে জানান তিনি। এসময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে আবারও সন্দেহ পোষণ করেন পাটওয়ারী।

আরডি

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!