• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

নাক সুন্দর হওয়ায় ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নিল স্বামী

সকালের রিপোর্ট ডেস্ক / ৩৫৪ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে। তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নিয়েছেন স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাক ছিঁড়ে নিয়ে বর্তমানে কারাগারে আছেন স্বামী।

বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখর সঙ্গে গত নয় বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে। নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের। কিন্তু স্বামী মাঝেমধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর। বিশেষ করে নাকটা খুব ভালো লাগে। গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন ঠিক রাত ৩টার দিকে হঠাৎ আচমকা কামড় দিয়ে নাক ছিঁড়ে নেয় স্বামী। আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনের। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে তার স্বামী। কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী মধু।

মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝেমধ্যেই মদ্যপান করত। এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন। নাকটা আরো সুন্দর। তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব। সেই কারণেই আচমকা রাতে এই ঘটনা ঘটায় তার স্বামী। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, যেহেতু আমার মুখ সুন্দর তাই এসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!