• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ ৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’ পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না

নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯: ৪৪ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৯: ৪৬

নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ সন্তানের একটি নবজাতক উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনার আট দিন পর বগুড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ সেই নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলার তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মলিনা (৪০) নামের এক নারী ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি বললেও পরবর্তীতে স্বীকার করেছেন যে তিনি শিশুটিকে সংগ্রহ করেছেন। উদ্ধার হওয়া শিশুটি নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা শতভাগ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে।

প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের তদন্ত চলছে।’

গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়। শিশুটির বাবা শান্ত ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, অপারেশনের আগে করা দুটি আলাদা আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার স্পষ্ট উল্লেখ ছিল।

কিন্তু অপারেশন শেষে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁদের হাতে মাত্র একটি কন্যাশিশু তুলে দেয়। অপর নবজাতকের বিষয়ে কিছু জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সদুত্তর না দেওয়া এবং বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের পর কাটা স্থানে সেলাই না করে দীর্ঘসময় ফেলে রাখা এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও করেছেন ভুক্তভোগী নারী।

এদিকে গত ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগ অস্বীকার করে বলাকা ক্লিনিক কর্তৃপক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি ছিল, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল এবং আগের আলট্রাসনোগ্রাম রিপোর্টটি ত্রুটিপূর্ণ ছিল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!