• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের পাঠানো হয় ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে

দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ার পর নতুন দায়িত্বে দেখা যেতে যাচ্ছে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেল মার্টিন বেনকেনস্টাইনকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাঁকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত শুধু এই সিরিজেই কাজ করবেন তিনি।ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। তাঁর জায়গায় ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের সঙ্গে থাকছেন না তিনি।স্থায়ীভাবে নতুন ব্যাটিং কোচ নিয়োগের বিষয়ে বিসিবির আলোচনায় ছিলেন কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। তাঁদের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার নামও উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত তাঁদের কারও সঙ্গে চুক্তি করছে না বোর্ড। বরং বেনকেনস্টাইনকে আপাতত সিরিজভিত্তিক ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে দলের ফিল্ডিং কোচ হিসেবেও পরিবর্তন আসছে। জাতীয় দলের সঙ্গে থাকছেন না আশিক মজুমদার। তিনি দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। তাঁর অনুপস্থিতিতে ফিল্ডিংয়ের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মাকেতা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!