• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অদৃশ্য সিন্ডিকেটের দখলে উত্তরা বিআরটিএ: ভোগান্তির শেষ নেই সেবাগ্রহীতাদের ৩ স্ক্যানারই অচল: ঢাকা বিমানবন্দরে কার্গো বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি, বাড়ছে ঘুষের বাণিজ্য উত্তরায় চীনা নাগরিকদের সন্দেহজনক ভ্লগিং: আড়ালে কী? শাহজালালে নিয়ম মানছে না কেউ: ভিড় নিয়ন্ত্রণে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা: যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি সংস্কার দাবি তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের

দাবানলে পুড়ছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

সকালের রিপোর্ট ডেস্ক / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ইতিহাসের ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বিস্তৃর্ণ এলাকার মানুষ। এমনকি পরিস্থিতি মোকাবিলায় চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তা। এমন পরিস্থিতিতে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বুধবার (৩০ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি জানায়, জেরুজালেম এলাকায় ছড়িয়ে পড়া দাবনল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানায়, তারা ইসরায়েলকে ফায়ার সার্ভিস দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।

ইসরায়েল এখনো এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। তবে এবারই প্রথম নয়, অতীতেও বড় ধরনের দাবানলের সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের ফায়ার সার্ভিস দল পাঠিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে।

এর আগে জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান।

কাটজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল উপলব্ধ বাহিনীকে একত্রিত করতে হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!