• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৫০৪ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তুরাগ দক্ষিন থানার যুব বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৮টি দল নিয়ে অয়োজিত উত্তরার সেক্টর ১৪ খেলার মাঠে অনুষ্টিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় যাত্রাবাড়ী স্পোর্টিং ক্লাব। সকালে যুব সভাপতি মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও যুব সেক্রেটারী মুস্তফা আসাদের পরিচালনায় খেলা উদ্বোধন করেন তুরাগ দক্ষিণ থানা আমির ও ৫২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, আসন পরিচালক জামালউদ্দিন, তুরাগ মধ্যে থানা আমির গাজী মনির হোসেন, তুরাগ দক্ষিণের সাবেক আমির মাহবুব আলম, সাঈদুর রহমান মোল্লা, ঢাকা-১৮ আসন সমন্বয়ক তারিক হাসান, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব সুরুজ্জামান, তুরাগ দক্ষিণ থানা সেক্রেটারী আহসান হাবিব, সহকারী সেক্রেটারী শফি আলম সজিব, কর্মপরিষদ সদস্য জসিমউদদীন, মহব্বত হোসেন, পেশাজীবি বিভাগের সভাপতি জনাব তোফায়েল আহমেদ, বাউনিয়া দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, উত্তর বাউনিয়া সভাপতি রফিকুল ইসলাম, ইমারটেক সভাপতি আব্দুর রহিম মল্লিক, সহ-সভাপতি আব্দুর রহিম বাদশা, বাইলজুরী সেক্রেটারী ইব্রাহীম খলীল, পাকুরিয়া সেক্রেটারী শরিফুল ইসলাম প্রমুখ।

সফল টুর্নামেন্ট আয়োজনে সক্রিয়ভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন আয়োজক কমিটির অন্যতম সদস্য কামরুল হাসান, মিলন, সালেহীন, ইমরান, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, হাসিব, সাদিকুল ইসলাম ও আহাদসহ অন্যান্যরা।
এদিকে খেলার আয়োজনে অত্যন্ত খুশি খেলোয়ারবৃন্দ ও এলাকাবাসী। তারা যুব বিভাগকে ধন্যবাদ জানান এই আয়োজন করায়, এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের এই ধারা অব্যহত থাকুক বলে আশাবাদ ব্যক্ত করেন।

যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান জানান, তুরাগ দক্ষিন যুব বিভাগ ”খেলাধুলার বন্ধন, তারুণ্যের স্পন্দন” এই শ্লোগানকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে মাদকের ভয়াল থাবা ও অপসংস্কৃতি যেভাবে যুবক ও তরুন সমাজকে বিপথগামী করছে, তা থেকে যুবক ও তরুনদের উদ্ধার করতেই যুব বিভাগ সুস্থ বিনোদনের চর্চা করে আসছে। তিনি আরো জানান, যুব বিভাগ নিয়মিতভাবে সেবার ব্রত নিয়ে ভবিষ্যতে বিভিন্ন খেলাধুলা আয়োজনের পাশাপাশি মানবসেবামূলক কাজ যেমন শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ ইত্যাদি নানান কর্মসূচী নিয়ে এলাকাবাসীর জন্য কাজ করে যাবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!