• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক ইমার্জিং নেশন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায়, ঋণ নয়

ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী নীলনকশার অংশ: হেফাজতে ইসলাম

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা একে ‘আধিপত্যবাদী ও হিন্দুত্ববাদী নীলনকশার অংশ’ বলে দাবি করেছেন।বুধবার এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সরকারের কাছে এ উদ্যোগের পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রংপুরের পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণের ষড়যন্ত্রের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি নির্মাণের তৎপরতা শুরু হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি দেশে হিন্দুত্ববাদী ‘সফট-পাওয়ার’ সংহত করতে একটি বিশেষ সম্প্রদায়কে ‘ট্রোজান হর্স’ হিসেবে ব্যবহার করছে। সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম জগন্নাথ হলের সার্বিক অধিকার প্রসঙ্গে তারা উল্লেখ করেন, ঢাবির এই হলটি শুধু কোনো একক সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য ইজারা দেওয়া হয়নি। এটি বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যও নির্ধারিত। ফলে নির্দিষ্ট একটি সম্প্রদায় এটিকে একক ভোগদখলের সম্পত্তি বানাতে পারে না।বিবৃতিতে সেক্যুলার ও প্রগতিশীলদের ভূমিকার সমালোচনা করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান বা গরু জবাইয়ের ঘটনায় যারা নীরব থাকেন না, তারাই এখন এই মূর্তি নির্মাণের ইস্যুতে নিশ্চুপ রয়েছেন।হেফাজত নেতারা স্পষ্ট করেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের অনুসারীদের প্রার্থনার অধিকার তারা স্বীকার করেন এবং জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা বরাবরই প্রধান ধর্মীয় উৎসবগুলো উদ্যাপন করে আসছেন। তবে হঠাৎ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লক্ষ্য নিয়ে এত বড় স্থায়ী মূর্তি নির্মাণের পরিকল্পনার নেপথ্যে কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিবর্গ ও আধিপত্যবাদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমান সরকার, রাজনৈতিক দল ও দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থাসমূহের প্রতি জোর দাবি জানান তারা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!