• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০: ১৮

জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল দৃঢ় ব্যাটিং, আর শ্রীলঙ্কার দরকার ছিল দ্রুত উইকেট। কিন্তু দুই দলের কেউই শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছে। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি সৌদ শাকিল। তাঁর ৯৭ রানের লড়াকু ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৪ রান তুলে দিন শেষ করে পাকিস্তান।

চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৫৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে স্বাগতিকেরা। তবে দিনের শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার আজান আওয়াইস ও মোহাম্মদ তোহা কোনো রান যোগ না করেই ফিরে যান। এরপর বাবর আজমের সঙ্গে জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন সৌদ। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে আসে ৫০ রান। ৪৮ বলে ৩৪ রান করে ফেরেন বাবর। সালমান আলী আগা করেন ১৩ রান।

অন্য প্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যান সৌদ। তাঁকে সঙ্গ দেন গাজী ঘোরি। ষষ্ঠ উইকেটে তাঁদের জুটিতে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পায়। ৩৫ রান করে ঘোরি আউট হলেও সৌদ এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ব্যক্তিগত ৯৭ রানে লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে সেই স্বপ্নভঙ্গ হয় তাঁর। আরাফাত মিনহাস করেন ১৬ রান। শেষ পর্যন্ত ২৮৪ রানে ইনিংস থামে পাকিস্তানের।

এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ৪৪৬ রানে, পায় ১২ রানের লিড। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ১৩০ রান দিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব খান।

দ্বিতীয় ইনিংসে ২৭২ রানের লিড পাওয়ার পরও শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামানোর সুযোগ পায়নি পাকিস্তান। ফলে নিষ্পত্তি ছাড়াই শেষ হয় পাঁচ দিনের লড়াই। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৭ নভেম্বর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!