• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান

গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মেয়াদ শেষ হওয়ার মুখে ভারতের সঙ্গে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে জাতীয় সংসদে আলোচনা করতে চায় বিরোধী দল। এ বিষয়ে সংসদে সাধারণ আলোচনার জন্য কার্যপ্রণালির ১৪৭ বিধিতে নোটিস দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। আলোচনায় বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রসঙ্গটিও আনা হয়েছে।জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান প্রস্তাব দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান। অবশ্য নোটিসের বিষয়ে সোমবার সংসদ অধিবেশনের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দু-একদিনের মধ্যে নোটিসের বিষয়ে সংসদকে অবহিত করে স্পিকার সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।গঙ্গা পানিবণ্টন চুক্তিবিষয়ক প্রস্তাবে মীর আহমাদ বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির নির্ধারিত মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। এ চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সময়মতো ন্যায্য ও টেকসই পানিবণ্টন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে। এছাড়াও কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হওয়া, কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা সংকটাপন্ন হওয়া, গড়াই নদীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখা নদীগুলোর নাব্য হ্রাস, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস ও লবণাক্ততার মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন ও অববাহিকাভিত্তিক সুষম ব্যবহারের নীতির আলোকে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করা এবং দেশের অভ্যন্তরে দীর্ঘমেয়াদি পানিসম্পদ ব্যবস্থাপনার (যেমন গঙ্গা ব্যারাজ প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বা বিকল্প জলাধার নির্মাণ) মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষিত করা বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি বলেও নোটিসে উল্লেখ করেন মীর আরমান। তিনি বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা, চুক্তি নবায়ন কিংবা নতুন ন্যায্য পানিবণ্টন চুক্তি সম্পাদন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকারের জরুরি ও সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ অপরিহার্য।একই বিধিতে তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং খাতটির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে সাধারণ আলোচনার প্রস্তাব দেন বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান। এদিকে ৬৮ বিধিতে আলোচনার জন্য আরো দুটি প্রস্তাব দিয়েছেন দলটির দুই এমপি। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের প্রয়োজনীয় সার প্রাপ্তিতে সংকট, কালোবাজারে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন শফিকুল ইসলাম মাসুদ।এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, মূল্য নির্ধারণে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করা এবং বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রেক্ষিতে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন ব‍্যারিস্টার মাহবুবুল আলম। ৬৮ বিধিতে আলোচনার জন্য আরো তিনটি প্রস্তাব দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নাজিবুর রহমান। সেগুলো হলোÑপ্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ⁠শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব‍্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন ঢাকা-৫ আসনের কামাল হোসাইন এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন মীর আহমাদ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!