• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত সময় প্রধানমন্ত্রীর

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের বাস্তব পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ, জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) অধিবেশনে বক্তব্যে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন তিনি। স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) প্রধানমন্ত্রীর এই বক্তব্য দেওয়ার কথা রয়েছে।এদিকে গতকাল বুধবার সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী । সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।সম্মেলনের সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।গতকাল স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছানোর পর উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সেখানে সমবেত বিশ্বনেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী এদিকে সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও ফার্স্টলেডি আমিনা এরদোয়ানের আয়োজনে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকসম্মেলনের সাইডলাইনে গতকাল স্থানীয় সময় বেলা পৌনে ৩টায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তারা। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকসম্মেলনের সাইডলাইনে গতকাল স্থানীয় সময় বেলা সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রীরআনতালিয়ায় কপ৩১ সম্মেলনে গতকাল বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকাল ৪টা ৫০ মিনিটে তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন। ‘আনতালিয়া লিডার্স সামিট’ উদ্বোধন অধিবেশনে প্রধানমন্ত্রীগতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে কপ৩১ সম্মেলনস্থলে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন অধিবেশনে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।এর আগে গত মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!