• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

ইসরায়েলি গণমাধ্যমে ঢাকার বিক্ষোভ সমাবেশ

সকালের রিপোর্ট ডেস্ক / ২৩৩ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার বিক্ষোভ সমাবেশ নিয়ে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। শনিবার (১২ এপ্রিল) বিকেলে ‘দ্যা টাইমস অব ইসরায়েল’ পত্রিকায় এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

‘বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় ১ লাখ লোকের বিক্ষোভ, নেতানিয়াহু ও তার সমর্থনকারীদের ছবি পদদলিত’ শিরোনামে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, প্রায় ১ লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। এসময় ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয়া হয়।

এতে আরও বলা হয়, ইসরায়েলকে সমর্থন করার অভিযোগে বিক্ষোভকারীদের অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পদদলিত করে। এছাড়াও সমাবেশে গাজার বেসামরিক হতাহতদের প্রতীকী মরদেহ নিয়ে আসা হয়। প্রতিবেদনে বিক্ষোভ সমাবেশের ছবিও প্রকাশ করা হয়।

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!