• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী শাহীন ভুঁইয়া উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলা ছাত্রদের সম্মানে তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তুরাগ দক্ষিন যুব বিভাগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত রেডিক্যাল হাসপাতালের ‘ভয়ঙ্কর’ বিল! তুলা-স্যাভলনের ছোঁয়ায় ৫০০ টাকা! উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই গাজায় ৪৫ জনকে হত্যা করল ইসরায়েল

সকালের রিপোর্ট ডেস্ক / ২০২ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রবেশের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর আবারও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৪৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

মঙ্গলবার (১৭ জুন) গাজার দক্ষীণাঞ্চলের খান ইউনিসের আল-তাহলিয়া গোলচত্বরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আল-তাহলিয়া গোলচত্বরে কয়েক হাজার ফিলিস্তিনি খাবার সংগ্রহের জন্য জড়ো হয়েছিলো, এরমধ্যেই হঠাৎ ইসরায়েলি সেনারা গুলি শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে ব্যাপক হতাহতের পর স্থানীয় নাসের হাসপাতালের জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং অপারেশন থিয়েটারে উপচেপড়া ভিড় তৈরি হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!