• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

ইয়েমেনে খেয়ে না খেয়ে থাকছেন পৌনে ২ কোটি মানুষ

সকালের রিপোর্ট ডেস্ক / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

দ্বন্দ্বে জর্জরিত ইয়েমেনের ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ খাদ্যাভাবে ভুগছেন, যারা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। এর মধ্যে ১০ লাখের বেশি শিশু রয়েছে।

বুধবার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান টম ফ্লেচার।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে মানবাধিকার প্রধান আরও বলেন, ইয়েমেনে ৫ বছর বা তারও কম বয়সী শিশুর অনেকে তীব্র পুষ্টিহীনতায় ভুগছে।

যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী সেপ্টেম্বরে অভুক্ত মানুষের সংখ্যা ১ কোটি ৮০ লাখ পেরিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অপরদিকে, পুষ্টিহীনতায় ভোগার সংখ্যা ১২ লাখ ছাড়াতে পারে, যার প্রভাবে অনেক মানুষ স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে যেতে পারেন।

ইয়েমেন আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। ২০১৩ সালে গৃহযুদ্ধ শুরু হলে ইয়েমেনের অর্থনীতি খারাপ থেকে আরও খারাপ হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!