• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ দুইবার পিছিয়েও নাপোলির সঙ্গে ড্র করল ম্যানসিটি ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা, খেলাফত ছাত্র মজলিসের নিন্দা ছোট পর্দায় বাংলাদেশের টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটক ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ফ্যাসিস্ট আ. লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০: ১০

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা অব্যাহত থাকায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্বালানি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে কিয়েভ রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে রাশিয়ার পাল্টা পদক্ষেপ নেওয়া ‘অনিবার্য’।

রয়টার্সের বরাতে জানা গেছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা ৪৫ শতাংশ কমেছে। হামলার কারণে রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার রাতভর হামলায় দুজন নিহত এবং চার শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!