• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৩: ৩৪

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্যিক জাহাজ চলাচলে চরম ঝুঁকি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রণালিটিতে অন্তত পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, একাধিক তেলবাহী ট্যাংকার ও একটি সুপার ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত ও অগ্নিদগ্ধ হয়েছে। সামুদ্রিক নির্ধারিত নিরাপদ পথ এড়িয়ে চলা এবং জাহাজের ট্র্যাকিং ও আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখার কারণে ঝুঁকির মাত্রা বাড়ছে ।

কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ (MQ-1 Predator) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (IMO) হিসেব অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রণালিটিতে ১৩৪টিরও বেশি জাহাজে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

‘ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসি’-র তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে গত অক্টোবরে হরমুজ প্রণালিতে সর্বোচ্চ ৩৭টি বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!