• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইমার্জিং নেশন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায়, ঋণ নয় নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিরাট বোঝা: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গার সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘ দিন ধরে এ বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে।’আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।এ সময় মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা ক্যাম্পসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব আন্তর্জাতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। এ ছাড়া আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যাসংক্রান্ত মামলার রায় ঘোষণার পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি।’জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘ দিন ধরে মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে জানান, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেওয়া হয়।সাক্ষাৎকালে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!