• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব সরাসরি ভোটে না তুলে রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ। এর মধ্য দিয়ে হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত আটকে রিপাবলিকান আইনপ্রণেতারা। এ ঘটনায় নিজেদের ‘পূর্ণ বিজয়’ হয়েছে বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন।পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘ভিত্তিহীন অভিশংসন প্রস্তাবগুলো প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, যুদ্ধ মন্ত্রণালয় এবং মার্কিন সেনাদের জন্য পূর্ণ বিজয়।’তিনি আরও বলেন, বিচার বিভাগীয় কমিটিতে এই প্রহসনমূলক অভিশংসন প্রচেষ্টার অবসান ঘটানোর অপেক্ষায় রয়েছে পেন্টাগন। সেখানে তথ্য-প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত আসবে এবং এই অপ্রয়োজনীয় বিতর্কের অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এর আগে, দলীয় অবস্থানের ভিত্তিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ২১১-২০৪ ভোটে পাস হয়। এর ফলে বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির নেওয়া হেগসেথকে অভিশংসনের উদ্যোগের ভবিষ্যৎ এখন বিচার বিভাগীয় কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকবে। ফলে কমিটি এ বিষয়ে শুনানি করবে কি না, অভিযোগ তদন্ত করবে কি না কিংবা অভিশংসনের প্রস্তাবটি পরবর্তী পর্যায়ে এগিয়ে নেবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাদের হাতে রয়েছে। বর্তমান নেতৃত্বের অধীনে এ উদ্যোগে আর কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।এ সিদ্ধান্তের ফলে আপাতত হেগসেথকে অভিশংসনের বিষয়ে প্রতিনিধি পরিষদে কোনো তাৎক্ষণিক ভোটাভুটির মুখোমুখি হতে হচ্ছে না। এমনকি সিনেটেও তাঁর অভিশংসন বিচার হওয়ার আশঙ্কা নেই।তবে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে পরিস্থিতি বদলে যেতে পারে।সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!