• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের পাঠানো হয় ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার (৮ নভেম্বর) বেলা তিনটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে হাতে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের অনেক নারী কর্মীও অংশ নেন।মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার নামে বর্তমান সরকার বারবার জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়িয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি ঠুনকো অজুহাতে এলপিজির দাম বাড়িয়ে ২০৬০ টাকা করা হয়েছে। অথচ সেই সিলিন্ডার বাজারে তিন হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে না।তিনি বলেন, সরকার একদিকে বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে, অন্যদিকে সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে জনগণের পকেট কাটছে। দুর্নীতিবাজ ব্যবসায়ীরা সরকারের সঙ্গে যোগসাজস করে সাধারণ মানুষকে চড়া দামে পণ্য কিনতে বাধ্য করছে।গ্যাস সিলিন্ডারের পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের বেশি দামে সার কিনতে বাধ্য করা হচ্ছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ১৫০ টাকার সার দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। সার ডিলার নিয়োগেও দলীয়করণ করা হয়েছে। অবিলম্বে এসব সিন্ডিকেট ভেঙে চুরমার করার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে কার্যকর কোনো সরকার নেই। পোশাকশিল্প কারখানায় অস্থিরতা চলছে এবং ফ্যাসিবাদীরা এতে উসকানি দিচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও অত্যন্ত নাজুক। এসব সংকট থেকে উত্তরণে গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রুত সংবিধান সংস্কারের দাবি জানান তিনি। তা না হলে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ও সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, শেরপুরের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!