• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ নিহত ৬ আন্তর্জাতিক হকি লিগে আম্পায়ার বাংলাদেশের শাহবাজ যশোরে ১৫০ টন পাচারকৃত সরকারি গমসহ জাহাজ জব্দ, আটক ৫ কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ বাংলাদেশ দখলের হুমকি ভারতের নগ্ন আগ্রাসন: রাশেদ প্রধান বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন শেয়ারবাজারে ধস ভারতের মধ্যপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো ৬৩৬ বছরের পুরোনো মসজিদ নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আ/গু/ন দেওয়ার ঘটনা ঘটেনি: এমপি মোশাররফ পটিয়ায় পুলিশ পরিচয়ে লাখ টাকা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে মারধর

সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ নিহত ৬

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৮: ০৪

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা শহরে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর আত্মঘাতী হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। হামলায় অংশ নেওয়া চার হামলাকারীও নিহত হয়েছেন।

বুধবার হাসাকা শহরের মুশিরফা এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশিচৌকিতে এ হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক প্রশাসনের গণমাধ্যম বিভাগের এক বিবৃতিতে বলা হয়, চারজন সশস্ত্র ব্যক্তি সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালান।

সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (আইএসএফ) জানিয়েছে, হামলাকারীদের মধ্যে দুজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন। অন্য দুজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। সিরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারীদের একজন বিস্ফোরকভর্তি মোটরসাইকেলে চড়ে তল্লাশিচৌকির প্রবেশপথে গিয়ে বিস্ফোরণ ঘটান।

হামলার পর হাসাকার ডেপুটি গভর্নর আহমেদ আল-হিলালি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং হামলাকারীদের শনাক্ত করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ‘হামলার পেছনের পরিস্থিতি উদ্‌ঘাটন এবং দায়ীদের শনাক্ত করা হবে।’

তিনি আরো বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা ও অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করা এমন একটি দায়িত্ব, যা থেকে আমরা কখনো পিছিয়ে আসব না।’

আইএসএফ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হামলাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছে। এর মধ্যে একটি ছবিতে হামলাকারীদের একজনের ব্যবহৃত বলে দাবি করা বিস্ফোরকভর্তি পোশাক দেখা যায়। বাহিনীটির দাবি, তাদের অভিযানে ওই হামলাকারীর মৃতু হয়েছে।

সিরিয়ায় আইএসের হামলা অব্যাহত

সিরিয়ায় সাম্প্রতিক সময়ে আইএসের হামলার ঘটনা অব্যাহত রয়েছে। জাতিসংঘের গত ফেব্রুয়ারির এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত এক বছরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাসহ তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ দুই সদস্যকে হত্যার পাঁচটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এসব হত্যাচেষ্টার পেছনে আইএস জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ওই পাঁচটি হত্যাচেষ্টার নির্দিষ্ট তারিখ জানায়নি জাতিসংঘ। প্রতিবেদনে শুধু হামলার স্থান উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ উত্তর আলেপ্পো এবং দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশ।

এর আগে গত অক্টোবরেও সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর ওপর আইএসের হামলার ঘটনা ঘটে। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দামেস্কের উপকণ্ঠে সন্দেহভাজন আইএস সদস্যদের একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোর সময় সংঘর্ষে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন। আহত হন আরো পাঁচজন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!