• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক এবার বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা কপ৩১-এ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ তরুণ জলবায়ুযোদ্ধার যাত্রা শুরু স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি, চেয়ারম্যান নাহিদ আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি

সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা সুসংহত করা এবং নীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদার ও যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনী।সোমবার নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে সংস্থার মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডিরেক্টর অব নেভাল অপারেশনস নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ও এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশির উপস্থিত ছিলেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সমঝোতা স্মারকের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ উন্মুক্ত হলো।বক্তারা আরো উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের সর্বভৌম সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমন্বিত প্রয়াস অত্যন্ত গুরুত্ব বহন করে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তিগত গবেষণায় নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের কাজের সমন্বয় আরো গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!