• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহনগঞ্জে ডিমবোঝাই নৌকাডুবে ৬ লাখ টাকার ক্ষতি ফুটবল খেলতে গিয়ে আহত নিউইয়র্ক সিটি মেয়র মামদানি ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু সরকার গঠনে নেতানিয়াহুর দলকে আলোচনায় ডাকলেন আইজেনকোট চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ গাজায় তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর আটকে দিয়েছে ইসরাইল: ফিদান যুদ্ধ ও মার্কিন অবরোধের মধ্যেও ইরানে খাদ্য মজুত স্বাভাবিকের চেয়ে বেশি সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ % সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আ/গু/ন জ্বালানোর চেষ্টা গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম

মোহনগঞ্জে ডিমবোঝাই নৌকাডুবে ৬ লাখ টাকার ক্ষতি

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১: ১৯

নেত্রকোনার মোহনগঞ্জে গাগলাজুর থেকে মোহনগঞ্জগামী ডিমবোঝাই একটি স্টিলের নৌকা জৈনপুর বাজারসংলগ্ন নদীতে ডুবে গেছে। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকার ডিম ছিল বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কোখন জানান, নৌকায় মোট ২৬২ বান্ডিল ডিম ছিল। ডুবুরির মাধ্যমে ১৭০ বান্ডিল ডিম উদ্ধার করা হয়েছে। প্রতি বান্ডিল ডিম উদ্ধার করতে ডুবুরিকে ৩০০ টাকা করে দিতে হয়েছে। উদ্ধার করা ডিমের মধ্যেও অনেক ডিম নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় তাঁর প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে উদ্ধারকাজে প্রশাসনের কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন তিনি।

জানা গেছে, ডিম ব্যবসায়ীর বাড়ি মোহনগঞ্জের বিরামপুরে এবং নৌকার চালকের বাড়ি জামালগঞ্জের মান্নানঘাটে।

স্থানীয় বাসিন্দারা জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ডুবুরি নামিয়ে ডিম উদ্ধারের চেষ্টা করা হয়। এ ঘটনায় এলাকায় দুঃখ ও সমবেদনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জৈনপুরে নৌকাডুবির ঘটনাটি শুনেছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!