• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৪: ৪৫

ঢাকা মেট্রোরেল-১ প্রকল্পের ভূগর্ভস্থ অংশের নির্মাণকাজে ভারতের টাটা প্রজেক্টসকে জাপানের নিশিমাতসু কনস্ট্রাকশন ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্পে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

ডাঃ ইরান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা যাবে না। মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর ভূগর্ভস্থ নির্মাণকাজে ভারতীয় প্রতিষ্ঠানকে যুক্ত করার সিদ্ধান্ত জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, দেশের নিজস্ব প্রকৌশলী, নির্মাণপ্রতিষ্ঠান ও দক্ষ জনবলকে উপেক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশীয় সক্ষমতা বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা উন্নয়নের বিরোধী নই; বরং জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সার্বভৌমত্ব ও দেশীয় সক্ষমতাভিত্তিক উন্নয়ন চাই। বাংলাদেশের জনগণের অর্থে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে দেশের স্বার্থ ও জনগণের প্রত্যাশাই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!