• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২১: ৫৬

সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে ওই তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাননি তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে এসব কথা বলেন কায়সার কামাল।

ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও যখন কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের।

তিনি জানান, মধ্যরাত দুইটার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলেও তাকে পাননি। এরপর আইনমন্ত্রীকে কল দেওয়া হয়, তাকেও পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, আমাদের সবার প্রচেষ্টায় বিষয়টি সামনে এসেছে এবং যে কারণে আজকে কথা বলার সুযোগ পেয়েছেন, তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন যে এ বিষয়ে একটি তদন্ত (ইনভেস্টিগেশন) চলছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আমরা তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!