• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৫: ৩৪

গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাও মারা গেছেন। ছেলের দাফনের পরপরই অসুস্থ হয়ে পড়েন মা এবং পরে তিনি মারা যান। তাদের দুজনকে পাশাপাশি দাফন করা হয়।

শনিবার দুপুরে উপজেলার বড়দিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস ফকির (৫০) গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন।

শনিবার সকাল ১০টায় ইলিয়াস ফকিরের জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এরপর বেলা ১১টার দিকে তার মা হাসিনা বেগম (৭২) অসুস্থ হয়ে পড়লে তাকে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!