• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে চীনে সম্পূর্ণ ফ্রিতে উচ্চশিক্ষা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৯: ২৬

বিএনপির প্রথম ও প্রধান সমস্যা হলো তারা আওয়ামী লীগকে একটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে, অথচ গণতান্ত্রিক ব্যবস্থা নিরূপণের জন্য এ দেশে আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী সামান্তা শারমিন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সামান্তা শারমিন বলেন, আমরা আওয়ামী লীগকে কি একটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখব, নাকি একটি ফ্যাসিবাদী চরিত্র হিসেবে দেখব—এটা আমাদের চিহ্নিত করতে হবে। বিএনপির প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে। আর আমরা যারা জীবন দিয়ে লড়াই করেছি, তারা একে ফ্যাসিবাদ হিসেবে দেখি।

এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার তাগিদ দিয়ে তিনি বলেন, এই জায়গাগুলো খুব পরিষ্কার হওয়া প্রয়োজন। সামান্তা শারমিনের মতে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি একটি দোদুল্যমানতার সুযোগ নিচ্ছে, কিন্তু যে সুযোগটি তারা উপভোগ করছে, সেটি হয়তো আর কিছুদিন পর থাকবে না।

সরকারের উদ্দেশে ভয়ের সংস্কৃতি পরিহার করে রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়ের মাধ্যমে জাতীয় ঐক্য প্রক্রিয়া না করে রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া করুন। আপনাদের আসলে পুরো বাংলাদেশের, প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং প্রতিটি রাজনৈতিক ব্যক্তি ও পক্ষের সহায়তা প্রয়োজন। কিন্তু আপনারা সেটি রাজনৈতিকভাবে মোকাবিলা না করে রাষ্ট্রযন্ত্রকে ভেঙে দিয়ে ভয়ের সংস্কৃতির মাধ্যমে আমাদের ভয় দেখাচ্ছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার সংস্কারের দাবি জানিয়ে সামান্তা শারমিন বলেন, সরকারকে সাহায্য করতে চাওয়ার কথা বারবার বলতে আর ভালো লাগছে না; বরং সরকার যেন তাদের রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করে, পুলিশ সংস্কার করে এবং স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার করে। দলীয় প্রশাসক ও দলীয় নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, আজকেই খবর এসেছে যে হাজারীবাগ এবং রামপুরায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং অফিসে আক্রমণ ও ভাঙচুর করা হয়েছে। কিন্তু পরবর্তীতে জানা গেলো, এই ঘটনার কিছুদিন আগে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। ককটেল বিস্ফোরণ ও চাঁদাবাজির মতো ঘটনাগুলোর সাদৃশ্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত ও আহত করছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বক্তব্যের শেষে ২০২৬ সালের নির্বাচনের উদাহরণ টেনে সামান্তা শারমিন বলেন, ২৬-এর নির্বাচনটাকে আপনারা দয়া করে খুব ভালো করে লক্ষ্য করবেন। ২৬-এর নির্বাচনে এক ফোঁটা রক্তপাত হয়নি। এক ফোঁটা রক্তপাত ছাড়াও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে পারি। তাই এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই বলে পুনরায় মন্তব্য করেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!