• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার আহ্বান গোলাম পরওয়ারের হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, সদরঘাটে ককটেল বিস্ফোরণ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৯: ৪৮

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার বারডেম জেনারেল হাসপাতালের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ।

সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বারডেমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তা অনুমোদন করা হয়। এ ছাড়া আগামী দিনের কর্মপরিকল্পনা এবং কর্মকর্তাদের সার্বিক কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাডাসের মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বারডেমের সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে আরও কার্যকর ভূমিকা পালন করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ হাসপাতালের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমে গতিশীলতা আনতে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সভার শেষ পর্যায়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে উপস্থিত সবার মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!