• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‘খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে’— এই বর্গি কারা মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’, দাবি করেন ৫০ লাখ টাকা ‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বলিউড অভিনেতা তুষার কাপুরকে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দেন। হুমকির ফোন পাওয়ার পর বিষয়টি মুম্বাই পুলিশকে জানিয়েছেন অভিনেতা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গ্যাংয়ের নাম ব্যবহার করে কেউ অভিনেতাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন।
অভিনেতার কাছে ৫ কোটি টাকা দাবি
সংবাদ সংস্থা আইএএনএস-এর তথ্য অনুযায়ী, মুম্বাই পুলিশের সূত্র জানিয়েছে, তুষার কাপুরের কাছে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করেন এক ব্যক্তি। তিনি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দেন। ফোনে হুমকি পাওয়ার পর তুষার দ্রুত মুম্বাই পুলিশকে বিষয়টি জানান। এরপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও ক্রাইম ব্রাঞ্চকে।

.বলিউডের আতঙ্ক কে এই লরেন্স বিষ্ণোই.

হ্যারি বক্সারের কণ্ঠস্বরের সঙ্গে মেলেনি
ঘটনার তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তি বিভাগ হুমকির ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা করে। পুলিশের কাছে সংরক্ষিত হ্যারি বক্সারের আনুষ্ঠানিক অডিও নমুনার সঙ্গে ফোনে শোনা কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয়। তবে দুই কণ্ঠস্বরের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি।

মুম্বাই পুলিশের কর্মকর্তাদের মতে, কণ্ঠস্বরের নমুনা না মেলায় ফোনটি ভুয়া হওয়ার সন্দেহ তৈরি হয়েছে। পুলিশের ধারণা, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কেউ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে এই হুমকি দিয়েছে।

.কানাডায় আবার গুলি! পাঞ্জাবি গায়কের বাসায় হামলার দায় নিল লরেন্স বিষ্ণোই চক্র.

অডিও পাঠানো ব্যক্তির খোঁজে পুলিশ
যে ব্যক্তি হুমকির অডিও রেকর্ডিং পাঠিয়েছিলেন, তাঁকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় হ্যারি বক্সারের সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি। পাঁচ কোটি রুপি চাঁদা দাবির নেপথ্যে কে রয়েছে এবং এর সঙ্গে আদৌ বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!