• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রামিসা হ/ত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী নতুন জেমস বন্ড হিসেবে ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা স্বামী ও সন্তান হারানোর পর ক্যান্সারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচনে কাজ করছেন ঈশ্বরদীর মাহমুদা রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭ কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী রাজধানীর শাহজাদপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩ নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

নতুন জেমস বন্ড হিসেবে ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪: ১৮

ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দিয়ে অফিসিয়াল ফিল্ম সিরিজে বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম ব্যক্তি হবেন তিনি।

সোমবার স্থানীয় সময় সকালে অ্যামাজনের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে।

ভ্যারাইটি-তে প্রকাশিত এক বিবৃতিতে প্যাটিনসন বলেছেন: ‘জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তী চরিত্র এবং ০০৭ এর দায়িত্ব পাওয়া জীবনের শ্রেষ্ঠ সম্মান।’

তিনি বলেন, ‘আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এই ভূমিকা পাওয়া যে আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো, তা বলে বোঝানো যাবে না।’

‘এই অংশীদারিত্ব এবং এই অসাধারণ দলের সাথে সামনের কাজ নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত’, বলেন তিনি।

পিকি ব্লাইন্ডার্স-এর স্রষ্টা স্টিভেন নাইট নতুন চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখছেন এবং ডেনিস ভিলেনিউভ এটি পরিচালনা করবেন।

মে মাসে, অ্যামাজন এমজিএম স্টুডিওস বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ নেওয়ার পর কাস্টিং প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা দেয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!