• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

তরুণীকে লাঠিপেটার ভিডিও ফেসবুকে, আটক ২

নিজস্ব প্রতিবেদক / ৩৬৫ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার ‘আপন কফি হাউজ’-এর সামনে তরুণীকে লাঠিপেটার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে কফিশপটির দুই কর্মীকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।

 

তিনি বলেন, ঘটনাটি গত ১১ এপ্রিলের, আজ ভিডিওটি ভাইরাল হওয়ার পর কফিশপটির ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভকে আটক করা হয়েছে।

 

ঘটনাটি ১১ এপ্রিল হলেও ভিডিওটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় জানা যায়নি।

 

ওসি আরও জানান, যদি তরুণী বা তার অভিভাবককে পাওয়া না যায়, তাহলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে।

 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়– আপন কফি হাউজের সামনে এক তরুণীকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সেখানকার এক কর্মী। পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে মারেন এক কর্মচারী।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!