• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইরানের সঙ্গে টেকসই চুক্তি চান ট্রাম্প আধুনিক যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রাখা ১০ মুসলিম ব্যক্তিত্ব জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় ফের ইসরাইলের স্থল অভিযান, নতুন শঙ্কায় ফিলিস্তিনিরা ‘এপস্টিনের মৃত্যু আত্মহ/ত্যা নয়’—এমন দাবি কেন করছেন বিশেষজ্ঞরা ঢাকায় চিরুনি অভিযান, প্রবেশপথে চেকপোস্ট ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক পতিত ফ্যাসিস্ট অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে চন্দ্রগঞ্জে সংবাদকর্মীর ওপর যুবদল নেতার হামলা

ডুয়েটে চালু হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, গুরুত্ব পাচ্ছে চীনা ভাষা

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭: ২৪

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), গাজীপুরে বুধবার সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

উদ্বোধন উপলক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন: সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। বৈশ্বিক যোগাযোগে চীনা ভাষার গুরুত্ব এবং এ ভাষা জানার মাধ্যমে সৃষ্ট সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষাদানের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকেও (ইউজিসি) ধন্যবাদ জানান তিনি।

উপাচার্য বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে প্রযুক্তি এবং বৈশ্বিক কর্মবাজার অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে। এই বাস্তবতায় বর্তমান ও আগামী প্রজন্মকে মাতৃভাষা এবং ইংরেজির পাশাপাশি বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য ভাষায় দক্ষ করে গড়ে তোলা এখন সময়ের অপরিহার্য দাবি। বিদেশি ভাষায় দক্ষতা জনশক্তি রপ্তানির সম্ভাবনা বাড়াবে, কর্মবাজারকে বহুমুখী করবে এবং বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অংশগ্রহণ সুদৃঢ় করে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে বর্তমানে অপরিহার্য হয়ে ওঠা চীনা ভাষা শিক্ষা এক্ষেত্রে অন্যতম নিয়ামক হতে পারে।”

তিনি জানান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডুয়েটই প্রথম তৃতীয় ভাষা শিক্ষাদানের জন্য সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস চালু করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ডুয়েটের পরিচিতি সম্প্রসারণ, অংশগ্রহণ, গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও র‍্যাঙ্কিং উন্নয়নে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সুযোগও সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, “বর্তমান বিশ্বে জ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতির ক্রমক্ষয়িষ্ণু সীমানার প্রেক্ষিতে একজন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের জন্য কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের সক্ষমতা অপরিহার্য। চীনের সঙ্গে অবকাঠামো, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সম্পর্ক ক্রমশ বিস্তৃত হচ্ছে। এ প্রেক্ষাপটে আজকের এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে ডুয়েটের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বাংলাদেশিদের জন্য চীনা ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. ইয়াং হুই বলেন, “চীনা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি সভ্যতার বাহক ও উন্নয়নের চালিকাশক্তি। জাতিসংঘের ছয়টি সরকারি ভাষার একটি এই ভাষা চার হাজার বছরেরও বেশি পুরোনো সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। বৈশ্বিক গুরুত্বের প্রেক্ষিতে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চীনা ভাষা শিক্ষা চালু আছে। চীনা ভাষা শেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের ৩ হাজারের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ও বৈশ্বিক কর্মবাজারে নতুন সুযোগের দরজা খুলে দেবে।”

বাজারের চাহিদার ভিত্তিতে চীনা ভাষার সঙ্গে দক্ষতার সমন্বয় ঘটানোর জন্য ‘চাইনিজ প্লাস’ কোর্স চালুর মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শহর ও গ্রামের ব্যবধান কমিয়ে এ সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগিয়ে বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ গ্রহণের জন্য বর্তমানে চীনা ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম।

গেস্ট অব অনার হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস চালু করতে সহযোগিতার জন্য কনফুসিয়াস ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ফ্যাকাল্টি আকিব ইরফান চীনা ভাষা শেখার মাধ্যমে ডুয়েট শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের অবারিত সুযোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আরও উপস্থিত ছিলেন অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. আবদুর রহমান ফরহাদ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শফিউল আজম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেসের কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার। তিনি সেন্টারটি চালু করতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুইসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বৈশ্বিক কর্মবাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ইউজিসি। এ উদ্যোগের ধারাবাহিকতায় ডুয়েটে নতুন একটি সেন্টার ও একটি অফিস চালু করা হলো।

সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস শিক্ষার্থীদের জন্য ধাপে ধাপে চীনা, জাপানি, ফ্রেঞ্চ, জার্মান, আরবি প্রভৃতি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করবে। কেন্দ্রটির লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা বাড়ানো এবং উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের জন্য তাদের প্রস্তুত করা।

অন্যদিকে, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিদেশি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা ও সহযোগিতা স্থাপনে কাজ করবে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, স্কলারশিপ ও ফেলোশিপের তথ্য সরবরাহ এবং বিদেশি শিক্ষার্থীদের সহায়তার সমন্বয়কারী দপ্তর হিসেবে দায়িত্ব পালন করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!