• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোপালগঞ্জে ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ ফিজির জালে স্পেনের ১৫ গোল ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ সিরাজগঞ্জে হ/ত্যা মামলায় চারজনের যাবজ্জীবন ছয় মিউচুয়াল ফান্ড থেকে অপসারণের সিদ্ধান্ত বহাল নেদারল্যান্ডসের সহায়তায় তরুণীদের স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার ২৬ বছরে ধ/র্ষ/ণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান

টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৮: ৪৪

মৌসুমের শেষ সময়ে ঘরে ফসল তোলার প্রস্তুতি চলছিল কৃষকের। মাঠ থেকে পাকা ধান কেটে জমিতেই শুকাতে দিয়েছিলেন অনেকে। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই ধান ভিজে এখন চরম বিপাকে পড়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষকরা। জমিতে পড়ে থাকা কাটা ধান নিয়ে দেখা দিয়েছে পচন, অঙ্কুরোদ্গম ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা। পাশাপাশি ধান ঘরে তুলতে দেরি হওয়ায় পরবর্তী রসুনসহ অন্যান্য ফসলের আবাদও পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষক শরিফুল ইসলাম ও উজ্জল জানান, মৌসুমের শেষ দিকে অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে শুকানোর জন্য রেখে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে সেই ধান ভিজে গেছে। কোথাও কোথাও জমিতে পানি জমে কাটা ধান ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে ধান শুকানো ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

কৃষকদের দাবি, ধান ঘরে তুলতে বিলম্ব হওয়ায় পরবর্তী রসুনসহ অন্য ফসলের চাষও সময়মতো শুরু করা যাচ্ছে না। এতে একদিকে ধানের ক্ষতির আশঙ্কা, অন্যদিকে পরবর্তী ফসলের আবাদ পিছিয়ে যাওয়ায় বাড়তি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।

কৃষকদের আশঙ্কা, ভেজা ধান দ্রুত শুকাতে না পারলে দানা অঙ্কুরিত হওয়া, পচন ধরা এবং ধানের স্বাভাবিক রং পরিবর্তনের মতো সমস্যা দেখা দিতে পারে। এতে বাজারে ধানের দাম কমে যাওয়ার পাশাপাশি সারা মৌসুমের উৎপাদন খরচ তুলতেও হিমশিম খেতে হবে।

সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার মুহূর্তে এমন প্রতিকূল আবহাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। তাঁদের দাবি, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানের পরিমাণ দ্রুত নিরূপণ করে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার ব্যবস্থা করা হোক।

পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, চলতি বছর উপজেলায় ৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৬৮৪ মেট্রিক টন। সম্ভাব্য ফলন হেক্টরপ্রতি ৩ দশমিক ৭৬ টন।

তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে কৃষকদের আগেই সতর্ক করা হয়েছিল। দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শও দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কৃষক সেই পরামর্শকে গুরুত্ব না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিতে কী পরিমাণ ধানের ক্ষতি হয়েছে, তা এখনও নিরূপণ করা হয়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!