• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের (এনসিসিবি) ৭৫ বছর পূর্তি উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউতে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশ (সিবিসিবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশি-বিদেশি অতিথি, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন। তিনি বলেন, ‘ধর্ম যার যার, ধর্মীয় উৎসব যার যার, রাষ্ট্র আমাদের সবার।’ সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

.

প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, সরকার সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমস্যা জানার চেষ্টা করছে। এসব সমস্যা লিখিত ও মৌখিকভাবে সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে নাগরিক হিসেবে দেখার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে এনসিসিবির সভাপতি স্যামুয়েল সুনীল মানখিন বলেন, শান্তি, ন্যায্যতা ও ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সব ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করছে জাতীয় চার্চ পরিষদ।

.

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, যুক্তরাষ্ট্রের ওমনিয়া ইনস্টিটিউট ফর কনটেক্সচুয়াল লিডারশিপের সভাপতি রেভারেন্ড শান্তা প্রেমাবর্ধনা, প্রেসবিটেরিয়ান চার্চের (যুক্তরাষ্ট্র) দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈশ্বিক আন্তগির্জা যোগাযোগবিষয়ক কর্মকর্তা রেভারেন্ড ক্যাথরিন সুজান চ্যাং, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি জন গমেজ এবং সংগঠনটির সাধারণ সম্পাদক ডেভিড অনিরুদ্ধ দাশসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এনসিসিবি গত ৭৫ বছরে ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শান্তি প্রতিষ্ঠা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!