• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলা ছাত্রদের সম্মানে তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তুরাগ দক্ষিন যুব বিভাগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত রেডিক্যাল হাসপাতালের ‘ভয়ঙ্কর’ বিল! তুলা-স্যাভলনের ছোঁয়ায় ৫০০ টাকা! উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত আমাদের উত্তরা ফাউন্ডেশন এর নতুন কমিটি গঠন: সভাপতি আলী হোসেন, সম্পাদক এলেন বিশ্বাস

চাঁদা দাবির অভিযোগ প্রমাণ হওয়ায় সেই জামায়াত নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক / ৫৬৩ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা জামায়াত নেতা আনিছুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. আজিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত আনিছুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালিন করছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় উপজেলা জামায়াত নেতা আনিছুর রহমান ভুয়া স্কুল খুলে ২১ পরিবারকে নিঃস্ব করেছে এবং বাবু নামে এক ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে মর্মে রিপোর্ট প্রকাশ হয়। সেটি জামায়াতের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হয়। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

রাজিবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিজুর রহমান বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মীর সংগঠনের নীতি আদর্শ ও পরিপন্থি কাজের সঙ্গে জড়িত থাকার সুযোগ নেই। তাই অভিযুক্ত আনিছুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সেইসঙ্গে জেলা জামায়াত আমিরের নির্দেশক্রমে অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!