• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক ময়মনসিংহে নিহত সেলুনমালিকের গলা-বুক-পিঠে ১০ ছুরিকাঘাত, একজন গ্রেপ্তার ‘আকাশমণি’ থেকে বিদ্যুৎ বিপর্যয়ের সূত্রপাত কি না, খতিয়ে দেখছে কমিটি বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি

কোয়েল পাখি পালনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ১০ পরিবার

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

পাখি নিয়ে ভাবনা কেবল তার আবাসন কিংবা পরিচর্যায় সীমাবদ্ধ নয়; একটি পাখি কীভাবে একটি পরিবারের জীবিকার অবলম্বন হয়ে উঠতে পারে, সেই ভাবনাও গুরুত্বপূর্ণ। এমনই এক চিন্তা থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ‘একটি ভালো কাজ’ করেছে।

.

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগের অংশ হিসেবে ২৫ অক্টোবর ১০টি পরিবারের ১০ জন গৃহিণীর প্রত্যেককে ২০টি করে মোট ২০০টি কোয়েল পাখির বাচ্চা ও আবাসন উপহার দেওয়া হয়েছে।

বন্ধুরা বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য শুধু কয়েকটি পাখি বিতরণ নয়; বরং পরিবারগুলোর জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সঠিক পরিচর্যা, পরিকল্পনা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে কোয়েল পালন তাঁদের পরিবারের বাড়তি আয়ের উৎস হয়ে উঠতে পারে। পাশাপাশি গৃহিণীরা নিজেরাই একটি ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।’

.

এ বিষয়ে গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহনাফ শাহরিয়ার বলেন, ‘আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ১০টি পরিবারকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। কোয়েল পাখি পালনের মাধ্যমে তাঁরা যেন নিজেদের আয়ের পথ তৈরি করে স্বাবলম্বী হতে পারেন, সেই প্রত্যাশা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!